৩৫৬টি মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ
সাদা পোশাকে টহল দিচ্ছে পুলিশ
চট্টগ্রাম ব্যুরো:
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় চট্টগ্রাম জেলার ২২০২টি মন্ডপে দুই হাজার ফোর্স দায়িত্বে
থাকবে। একইসাথে পূজাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতাদের সবকটি মন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্ব) জেলা পুলিশ লাইন্সে চট্টগ্রাম জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এসব কথা বলেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার
তিনি জানান, ৩৫৬টি মন্ডপকে আমরা অধিক গুরুত্বপূর্ণ মন্ডপ হিসেবে দেখছি। আর ৭১৬টি গুরুত্বপূর্ণ মন্ডপ। এবার ৯৫০ টি স্থায়ী মন্ডপ আর ৬৩৫টি অস্থায়ী। ২২০২টি মন্ডপের মধ্যে ১৫৮৫টি প্রতিমাপূজামন্ডপ ও ৬১৭টি ঘটপূজা মন্ডপ। তবে এসবের মধ্যে ১৪৪০টিতে এরই মধ্যে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এসব মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদে পূজা সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার জানান, পূজা কমিটির নির্ধারিত ভলান্টিয়ারদের তালিকা সংশ্লিষ্ট ওসিদের দিতে হবে। প্রত্যেক পূজা মন্ডপে ডিভিআরসহ সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পূজা কমিটি কর্তৃক মনিটরিং করার ব্যবস্থা করতে হবে। থানা ও জেলায় কুইক রেসপন্স টীম গঠন করা হবে। কোন দুষ্কৃতিকারী (যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে ধারণা করা হয়) থাকলে তাদের তালিকা পুলিশকে সরবরাহ করতে হবে। সামাজিক মাধ্যমে গুজব থেকে সর্তক থাকতে হবে। যেসব লিংক থেকে গুজব ছড়ানো হয় দ্রুত সেগুলো ডিলেট করতে হবে। পূজা পরিষদের কমিটি সংক্রান্তে বিরোধ থাকলে তা দ্রুত মিমাংসা করতে হবে। সভায় মোট ১৭টি নির্দেশনা দেন পুলিশ সুপার।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল জানান, বর্তমানে সাদা পোশাকে পুলিশ পূজামন্ডপগুলো পরিদর্শন করছে। যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে সেখানেও আমাদের নজরদারি আছে। সবকটি মন্ডপ সিসিটিভির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পূজা ঘিরে আমাদের পক্ষ থেকে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে দুই হাজার ফোর্স কাজ করবে।