চট্টগ্রাম বুলেটিন

মিরসরাইয়ে আন্ত-স্কুল কাবাডি ফাইনালে মারুফ স্কুল চ্যাম্পিয়ন

মিরসরাই উপজেলা প্রশাসন আয়োজিত আন্ত-স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল তিনটায় মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল এবং মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

উত্তেজনাপূর্ণ লড়াই শেষে প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম, আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিদারুল আলম, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হেলাল উদ্দিন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অসংখ্য দর্শক এতে অংশ নেন৷

 

Tags :

সর্বশেষ