Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

বাবা উপজেলা জামায়াতের আমীর, ছেলে চাকসু’র জিএস

বুলেটিন প্রতিবেদক:

বাবা উপজেলা জামায়াতের আমীর, আর ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জিএস (জেনারেল সেক্রেটারি)। শুধু তাই নয় তাদের পুরো পরিবারই জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। এলাকায় বাবা যেমন সৎ, যোগ্য, জনদরদি হিসেবে পরিচিত তেমনি ছেলেও ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব নেতা, নম্র্র, ভদ্র হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য।

বলছিলাম চাসকু’র নব-নির্বাচিত জিএস সাঈদ বিন হাবিবের কথা। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর ক্বারী নজরুল ইসলামের ছেলে। এছাড়াও তিনি ওই উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী। চাকসু’র জিএস সাঈদ বিন হাবিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। তিনি বর্তমানে মাষ্টার্সে অধ্যয়ন করছেন। তিনি চবি ছাত্রশিবিরেরর সাহিত্য সম্পাদক। আর ভিপি ইব্রাহিম রনিও ইতিহাস বিভাগের ২০১৭-২০১৮ সেশনের ছাত্র। তার বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। তার বাবাও একজন সাধারণ কৃষক। ভিপি নির্বাচিত হওয়ার পর ইব্রাহিমের গ্রামের বাড়িতে মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। তাদের ভাষ্য ইব্রাহিম রনি আমাদের গর্ব। রনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা শিবিরের সভাপতি এবং চট্টগ্রামে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী একজন স্বচ্ছ সমন্বয়ক।

Tags :

সর্বশেষ