নিষিদ্ধ সংগঠন স্বৈরাচারী আওয়ামী লীগের সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আকবরশাহ ও পাহাড়তলী থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা৷
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ফিরোজশাহ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইস্পাহানি মোড় হয়ে পুনরায় বিশ্ব কলোনী প্রভাতী স্কুল মাঠে সমাপ্ত হয়৷ মিছিলটি ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম- আহবায়ক হাফেজ মোঃ বেলাল, আকবরশাহ্ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরীয়া গোলাপ, বিএনপি নেতা আনোয়ার, দিদার, নাসির, হাকিম, মুন্না, আকবর, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান মাহমুদ, আকবরশাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব, ইলিয়াস খান, যুব দলের সংগঠক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আরশাদ খান নান্নু, শেখ সেলিম, খোরশেদ আলম, নুরুদ্দিন নুরু, মনির খোকন, ইউসুফ, আরশাদ খান নান্নু, তাজ উদ্দিন লিটন, জাকারিয়া মামুন, সাদ্দাম হোসেন, নাসির আহমদ সোহেল, মো: রাজু, মো: আরিফ, মো:সুমন, মাহাফুজুল আলম দিপন, সালমান তিতাস, মো: সোহাগ, ইকবাল, মাসুদ, সাজ্জাদ, শাহিন, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল মোতালেব, মো:রনি, মো: খোকান, মো: রাসেল, নুরুজ্জামান বাবু, মো:দেলোয়ার, মোঃ আফসার, মো: শৈবাল, সুমন, ইসমাইল,ছাত্রদল নেতা মো: হাসান, হানিফ সুজন, সিজান, শাকিল, সেলিম, বাবলু, ইফতেখার, নোমান, শ্রমিক দল নেতা মনির, সুজন, ইরফান, মহিলা দল নেত্রী শকিনা বেগম, নার্গিস আক্তার,জুলেখা বেগম জুলি, জোহরা বেগম, হোসনে আরা, মর্জিনা খসরু,লাকি বেগম, আয়েশা বেগম, বিথী প্রমুখ।
এতে বক্তারা পতিত ফ্যসিস্টের সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে জনগণকে সচেষ্ট থাকার আহবান জানান। সেই সাথে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান।