Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

শহীদ আমিনের ১১তম শাহাদাৎ বার্ষিকী পালন

শহীদ আমিনুল ইসলামের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিল শেষে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।

জামায়েতে ইসলামী বাড়বকুন্ড ইউনিয়নের সভাপতি মছিহুদ্দৌলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের সদস্য ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্রগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ও সীতাকুন্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী।

এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা সীতাকুন্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মু. তাহের, সীতাকুণ্ড উপজেলার শূরা ও কর্মপরিষদ সদস্য আবুল হোসেন, সীতাকুণ্ড উপজেলার শিল্প ও বাণিজ্য সম্পাদক শামসুল হুদা সহ বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত কর্মী-সমর্থকগণ।

 

দোয়া মাহফিল শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে। নেতৃবৃন্দ বলেন,শহিদ আমিনুল ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সেই সাথে সীতাকুন্ডের ময়দানে যাদেরকে শহিদ করা হইয়েছে তাদের খুনিদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনকে ব্যবস্হা নিতেহবে। বক্তারা বলেন,আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ,কুরআনের বাংলাদেশ।

Tags :

সর্বশেষ