চট্টগ্রাম বুলেটিনের নির্বাহী সম্পাদক ইশতিয়াক আহমেদ এর নানী মনোয়ারা বেগম আর নেই। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
ইশতিয়াক আহমেদ নিজেই বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে এক পোস্টে লেখেন, “আমার নানু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।” তিনি জানান, বৃহস্পতিবার সকালে যশোরে তাঁর ছোট মামার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোয়ারা বেগম।
মৃত্যুকালে তিনি ৮ সন্তানের মধ্যে জীবিত ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাওলানা মমতাজ সাহেবের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে।
মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পাশাপাশি শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বুলেটিনের সম্পাদক, সহ-সম্পাদক, উপদেষ্টা ও প্রতিবেদকরা।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।