চট্টগ্রাম বুলেটিন

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলল ইসি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে তার ভোটার হওয়া নিয়ে কোন বাধা নেই। যেকোন সময় তিনি ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন চাইলে যেকোন সময় যে কাউকে ভোটার করতে পারে। তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোন আইনী জটিলতা নেই।

শুক্রবার ইসি আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমে এসব কথা বলেন। তবে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ইসিতে যাবেন তা তিনি জানাতে পারেননি।

এর আগে ইসির সাথে মতবিনিময় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, ২৫ ডিসেম্বর দেশে ফিরে ২৭ ডিসেম্বর তিনি ভোটার হবেন।

 

Tags :

সর্বশেষ