দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় “দোয়া মাহফিল” করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে আর-ইসরা মিলনায়তনে এই দোয়া মাহফিল আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরাফাত হোসেন, সাহিত্য সম্পাদক আসরার হামিদ ও প্রচার সম্পাদক সিরাজী মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। শিবির নেতারা বলেন, খালেদা জিয়া দেশ, গণতন্ত্র স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তিনি ছিলেন রাজনীতির ঐক্যের প্রতীক। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।