চট্টগ্রাম বুলেটিন

১০ দলীয় জোটের প্রার্থীকে আসন ছাড়েননি জামায়াতের আবু নাসের

১০ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টির নেতা জোবাইরুল আরিফকে চট্টগ্রাম-৮ (বোয়াল খালী – চান্দগাঁও) আসনের প্রাপ্তি ঘোষনা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের এটা প্রত্যাহার করেননি। এ অবস্থায় এক ধরনের ধোঁয়াশা যেমন সৃষ্টি হয়েছে তেমনি প্রশ্ন উঠেছে তবে কি ডা. আবু নাসের জামায়াতের সিদ্ধান্ত মানছেন না?

গতকাল মঙ্গলবার রাত দশটায় নগরীর বদ্দারহাটে একটি রেস্টুরেন্টে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল হাসান আরিফ। এ সময় তিনি অভিযোগ করেন ১০ দলীয় জোট থেকে তাকে প্রার্থী দেয়া হলেও জামায়াতের প্রার্থী ডা. আবু নাসের প্রার্থীতা প্রত্যাহার করেননি। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি পেরিয়ে গেছে। তিনি এই সিদ্ধান্তকে দ্বিচারিতা ও স্ব-বিরোধী উল্লেখ করে অভিযোগ করেন ১০ দলীয় জোট থেকে এনসিপিকে চট্টগ্রামে একটি মাত্র আসন দেয়া হয়। কিন্তু সে আসনটিতেও জামায়াতের প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি৷ তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সৌহার্দপূর্ণ। খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। জোটের অন্যান্য শরিকদল আমাকে সমর্থন করলেও জামায়াতের প্রার্থী আমাকে সমর্থন করছে না। আমি মনে করি এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

এ সময় তিনি আরো বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেছি, তারা আমাকে বিষয়টি গণমাধ্যমের সামনে খোলাসা করার কথা জানিয়েছেন।

Tags :

সর্বশেষ