চট্টগ্রাম বুলেটিন

মসজিদে গণভোটের প্রচার/ আপনাকে বাড়বকুণ্ডে পেলে পেটাব আমি: যুবদল নেতা শাহাবুদ্দিন রাজু

চট্টগ্রামের সীতাকুণ্ডেন বাড়বকুণ্ডের মান্দারিটোলায় মসজিদের খতিবকে হুমকি, গালিগালাজ করার অভিযোগ ওঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী খতিব চাকরী হারানো ও প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে ঘটনাটি অস্বীকার করেছেন যুবদল নেতারা।

শনিবার রাতে বাড়বকুণ্ডের মান্দারিটোলায় এসব ঘটনা ঘটলেও জানাজানি হয় মঙ্গলবার সকালে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার অডিও ভাইরাল হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামে বায়তুল আমান জামে মসজিদের খতিব আল আমিন গত শুক্রবার জুমার নামাজে খুৎবা সময় জনসাধারণকে গণভোটের বিষয়ে সচেতন করে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করেন। পরের দিন শনিবার তাকে প্রাণনাশের হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন যুবদলের নেতা শাহাবুদ্দীন রাজু ও একরাম হোসেন।অভিযোগ ওঠেছে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজু ও বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদল নেতা একরাম হোসেন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা তোলপাড়া চলছে।

 

একটি অডিওতে শাহাবুদ্দিন রাজুকে তুইতোকারি ভাষায় খতিবকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ’’আপনাকে বাড়বকুণ্ডে পেলে পেটাতাম আমি। ওইদিন মসজিদে পেলেও পেটাতাম আমি। আপনি শহর থেকে এসে কি শুরু করলেন গ্রামে। আপনি আর আসবেন না বাড়বকুণ্ড’’। এসময় তাকে খতিবকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়। অপর একটি অডিওতে স্থানীয় যুবদল নেতা একরাম হোসেনকে বলতে শোনা যায়, আপনার বাড়ি কোথায়, ভোলা? ভোলার মানুষতো এরকম না। কি বক্তব্য দিলেন মসজিদে। কোরআন হাদিসে কি গণভোটের কথা আছে? এসময় উত্তরে খতিব আল আমিন সরকারের নির্দেশনা আছে জানালে তিনি বলেন, আপনি গালিগালাজ শোনার কাজ করছেন। শাহাবুদ্দিন রাজু পুরো থানা পরিচালনা করে সেইরকম লোক।

খতিব আল আমিন বলেন, আমি আগামী জুমায় যেতে পারব না। জুমার নামাজে গণভোটের বিষয়ে মানুষকে সচেতন করায় আমাকে দুই যুবদল নেতা ফোনে হুমকি দিয়েছেন। আমি ভয়ে থানায়ও যেতে পারছি না।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দীন রাজু হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, বিষয়টি তেমন কিছু না। স্থানীয় অনেকে অপপ্রচার করছে এটা নিয়ে।

চট্টগ্রাম-৪ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী বলেন, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হলেও মাঠে সেটি কাগুজে। আমাদের নারী কর্মীদের প্রতিদিনিই হেনস্তা করছে বিএনপি নেতারা। খতিবকে হেনস্তা ও হুমকিও মেনে নেওয়া যায় না। তিতিতো সরকারি নির্দেশনা পালন করেছেন। তাকে গালিগালাজ করা রাজনৈতিক হীন মানসিকতার পরিচয়। তিনি আরও জানান, নিরপেক্ষ , সুষ্ঠু ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে এটি প্রধান বাধা বলে আমরা মনে করি। আমি লিখিত সহকারী রিটার্নিং অফিসারকে জানানোর পরও কোন ব্যবস্থা নেয়নি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, আমি এ ঘটনার বিষয়ে জানিনা। আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবে আমরা ঘটনাগুলো যাচাই-বাচাই করছি। কোন সত্যতা পেলে ব্যবস্থা নেব। আমাদের মনিটরিং টীম কাজ করছে।

 

 

 

 

 

Tags :

সর্বশেষ