Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। যারা অর্থনৈতিকভাবে বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করবো

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের সহায়তায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং ধাপে ধাপে দেশের প্রায় চার কোটি পরিবার এই সুবিধার আওতায় আসবে।

তিনি আরও বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির সূচনা করা হবে। এদিন থেকেই খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানি দেওয়ার একটি পাইলট প্রকল্পও চালু করা হয়েছে।

Tags :

সর্বশেষ