চট্টগ্রাম বুলেটিন

মিরসরাইয়ে গলায় তসবীর পুঁথি আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবী নিয়ে খেলার করার সময় গলায় দানা আটকে দেড় বছর বয়সী শিশু তালহা বিন শহিদ ভূঁইয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে।

পরিবার সূত্র জানায়, খেলাধুলার সময় অসাবধানতাবশত একটি তসবিহর দানা শিশুটির গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, তালহার বাবা একজন ব্যবসায়ী এবং মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শুক্রবার সকাল নয়টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। চিকিৎসকদের মতে, তসবিহর দানাটি গলায় আটকে গিয়ে শিশুটির শ্বাসনালী সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়—ছোট শিশুদের নাগালের মধ্যে ক্ষুদ্র বস্তু রাখা কতটা ঝুঁকিপূর্ণ এবং তাদের প্রতি সার্বক্ষণিক সতর্কতা কতটা প্রয়োজন।

Tags :

সর্বশেষ