চট্টগ্রাম বুলেটিন

জীবনসায়াহ্নে অধ্যক্ষ নুরুল কবির, বাঁচাতে প্রয়োজন ৩০ লক্ষ টাকার মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড:

সীতাকুণ্ডের শিক্ষা ও সমাজ সংস্কারের নিবেদিতপ্রাণ এক নাম অধ্যক্ষ মাওলানা নুরুল কবির। দীর্ঘ তিন দশক ধরে যিনি অসংখ্য নারীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, সেই দক্ষ প্রশাসক ও কর্মঠ শিক্ষক আজ মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ছেন। সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার এই স্বপ্নদ্রষ্টা বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

 

তিল তিল করে গড়া প্রতিষ্ঠানই যার প্রাণ:

১৯৯০ সালে একটি সাধারণ ফোরকানিয়া মাদ্রাসার দায়িত্ব নিয়েছিলেন মাওলানা নুরুল কবির। তার দিনরাত পরিশ্রম এবং একনিষ্ঠতায় আজ সেটি সীতাকুণ্ডের অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসায়’ রূপান্তরিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতি তার ভালোবাসা এতটাই যে, অসুস্থ শরীরেও তিনি মাদ্রাসার বারান্দায় ছুটে আসেন। জীবনের শেষ ইচ্ছা হিসেবে তিনি জানিয়েছেন, যেন এই প্রিয় প্রতিষ্ঠানের আঙিনাতেই তার চিরনিদ্রার স্থান হয়।

রোগের বর্তমান অবস্থা ও পারিবারিক সংকট
অধ্যক্ষ নুরুল কবিরের বড় ছেলে শাকিব বিন কবির জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ‘নন-হজকিন লিম্ফোমা’ (রক্তের ক্যান্সার) রোগে আক্রান্ত। ইতোমধ্যে তিনবার ভারতসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে ৯০ লক্ষাধিক টাকা ব্যয় করেছে পরিবার। বর্তমানে তিনি ডাক্তার আবু জাফর মোঃ সালেহ সাহেবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগটি চতুর্থবারের মতো ফিরে এসেছে এবং এটি অত্যন্ত অ্যাগ্রেসিভ। এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (Bone Marrow Transplant) ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। দেশের বাইরে এই চিকিৎসার খরচ কোটির উপরে হওয়ায় বর্তমানে দেশেই ১লা এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

সমাজের কাছে আকুতি:
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি বলেন, “ত্রিশ বছরের শিক্ষকতা জীবনে তাকে শুধু বিলিয়ে দিতেই দেখেছি। আজ তিনি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তাকে বাঁচাতে আরও প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন।”

মধ্যবিত্ত এই শিক্ষক পরিবারের পক্ষে এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিজের সারাজীবনের সঞ্চয় বিলীন করার পর এখন তারা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের দিকে তাকিয়ে আছেন। একটি জীবন বেঁচে গেলে বেঁচে যাবে একটি পরিবার, বেঁচে থাকবে একটি প্রতিষ্ঠানের প্রেরণা।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
ব্যাংক একাউন্ট:
হিসাবের নাম: দিলোয়ারা বেগম (স্ত্রী)
হিসাব নং: ২০৫০৭৭৭০২০৪১৩৯৯৮৬
ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (এজেন্ট শাখা)
মোবাইল ব্যাংকিং:
বিকাশ: ০১৭৪৬৫০০৯৬৬ (সাকিব – অধ্যক্ষের ছেলে)
নগদ: ০১৮৩৩৮৯৭৪৫৭ (সাকিব – অধ্যক্ষের ছেলে)
সরাসরি যোগাযোগ:
অধ্যক্ষ নুরুল কবির: ০১৮২৫-০৩৪১৪২

Tags :

সর্বশেষ