চট্টগ্রামে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হবে:
খুলশী ও আশপাশ (সকাল ৬টা হতে দুপুর ২টা)
আকবরশাহ আবাসিক এলাকা, খুলশী উপকেন্দ্রের অধীনে পলিটেকনিক এলাকা, ও আর নিজাম রোড, জিইসি মোড়, জাকির হোসেন রোড, গোলপাহাড় রেলগেট, খুলশী ১ ও ২ নম্বর রোড, দক্ষিণ খুলশী, নাসিরাবাদ হাউজিং সোসাইটি, জালালাবাদ এবং আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এছাড়া বিটিভির চট্টগ্রাম কেন্দ্র ও এপলো ইম্পেরিয়াল হাসপাতালেও সাময়িকভাবে সরবরাহ বন্ধ থাকতে পারে।
পটিয়া (সকাল ৭টা হতে দুপুর ১২টা)
পটিয়া ১১ কেভি ফিডারের অধীনে সবুর রোড, থানার মোড়, কলেজ রোড, হাবিবুর পাড়া, এস আলম বাড়ি এবং দক্ষিণ ঘাটাসহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
রামপুর ও আগ্রাবাদ (সকাল ৭টা হতে দুপুর ২টা)
রামপুর উপকেন্দ্রের অধীনে জি ব্লক, সুপারিওয়ালা পাড়া, বড়পোল, নয়াবাজার, মশা মিনার, দক্ষিণ মধ্যম রামপুর, শাপলা আবাসিক এলাকা এবং আগ্রাবাদ সিজিএস কলোনিসহ সংশ্লিষ্ট এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।
মুরাদপুর (সকাল ৬টা হতে দুপুর ১টা)
মুরাদপুর উপকেন্দ্রের আওতাধীন মুরাদপুর-বহদ্দারহাট প্রধান সড়কের উত্তর পাশ, বহদ্দারহাট কাঁচাবাজার এলাকা, পানি উন্নয়ন বোর্ড, মাজার গলি ও তালতলা এলাকায় কাজ চলাকালীন বিদ্যুৎ থাকবে না।
মোহরা ও মদুনাঘাট (সকাল ৭টা হতে দুপুর ২টা)
উত্তর বুড়িশ্চর, দক্ষিণ বুড়িশ্চর, টেন্ডল পাড়া, তালুকদার পাড়া ও খালের হাট এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।
খাগড়াছড়ি ও দিঘীনালা (সকাল ৮টা হতে বিকেল ৪টা)
খাগড়াছড়ি গ্রিড ও দিঘীনালা উপকেন্দ্রের অধীনে পানছড়ি রোড, যোথ খামার, দক্ষিণ গর্জনতলী এবং দিঘীনালা উপজেলার সকল এলাকায় দিনভর বিদ্যুৎ থাকবে না।
বিশেষ দ্রষ্টব্য: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ শেষ হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।