ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে সাথে নিয়ে তিনি স্কুল ক্যাম্পাস পরিদর্শনে যান।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং পুরো বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি বিদ্যালয়টির অত্যাধুনিক ক্লাসরুম দেখে মুগ্ধ হন। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা আধুনিক ডিজিটাল ক্লাসরুম সত্যিই প্রশংসার দাবি রাখে। চট্টগ্রামে এমন মানসম্মত স্কুল অত্যন্ত দরকার। এছাড়াও নিয়মতান্ত্রিক ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতি, সমৃদ্ধ পাঠাগার এবং উন্নত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দেখেও তিনি ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চমৎকার আয়োজনও দেখতে পেয়ে শিক্ষামন্ত্রী স্কুলটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা কেন্দ্র হিসেবে অভিহিত করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে শিক্ষামন্ত্রী স্কুলের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং আধুনিক শিক্ষাদানের ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, নগরের ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সাঈদ আল নোমান।