Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানীর কেন্দ্র

ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নতুন করে ছোঁড়া হয়েছে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র—এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলের একাধিক শহরে কয়েক মুহূর্ত আগে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে বলেও নিশ্চিত করেছে আন্তর্জানিক সূত্রগুলো ।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (IDF) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তার বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় মাঝপথেই ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে, যেগুলোর ক্ষতি সীমিত বলেও জানান তিনি।

এদিকে বিস্ফোরণের শব্দে তেল আবিব, রামাত গন, ও আশদোদ শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরগুলোতে বোম শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে এবং জরুরি সাইরেন বাজানো হয়েছে।

ঘটনার পরপরই ইসরায়েল নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠকে বসেছে।
ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

Tags :

সর্বশেষ