চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের বগি থেকে ছবি তুলতে গিয়ে গুরুতর আহত হয়েছেন লাকসাম (সিএসএম) কেবিন স্টেশন মাষ্টার মো. ইকবাল হোসেন। আজ দুপুর ১২টা ২০ মিনিটে জান আলীহাট স্টেশনে এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। ট্রেনটি কক্সবাজার যাচ্ছিল। বগি থেকে কর্ণফুলি নদীর ছবি তুলতে গিয়ে আহন হন তিনি। বর্তমানে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তার মাথা ফেটে রক্ত ঝরছে। তিনি অনেকটা জ্ঞানহীন হয়ে পড়েছেন। জানতে চাইলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, তিনি ছবি তুলতে গিয়ে আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে কোন কিছুর সাথে আঘাত লেগেছে। তিনি কক্সবাজার যাচ্ছিলেন। তার কাজ সাধারণত ট্রেনে থাকে। যেহেতু তিনি কেবিন স্টেশন মাষ্টার।
তবে জান আলীহাট স্টেশন মাষ্টারকে পাওয়া যায়নি।