চট্টগ্রাম বুলেটিন

জাতীয় নির্বাচনের ব্যালট ছাপানোর কাগজ যাবে কর্ণফুলি পেপার মিল থেকে, জানা গেলো পরিমাণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর জন্য কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজ সরবরাহ করবে। ইতোমধ্যে ১৭৮.০০৯ মেট্রিক টন কাগজ বিতরণ করা হয়েছে। বাকি ৭৩৬ মেট্রিক টন ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙিন (সবুজ, গোলাপী, এজুরলেইড) এবং বাদামী সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার দেওয়া হয়েছে। এর বাজার মূল্য প্রায় ১১.১১ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে কর্ণফুলি পেপার মিলসের উৎপাদন লক্ষ্যমাত্রা সাড়ে তিন হাজার মেট্রিক টন, যার মূল্যমান ৪০-৪৫ কোটি টাকা। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে। এছাড়া সরকারি নির্বাচন কমিশনসহ বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮৯৪ মেট্রিক টন কাগজ সরবরাহের আদেশ পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। ৮ নভেম্বর পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ মেট্রিক টন।

জানা যায়, ১৯৫৩ সালে ৬৮ একর জমির উপর এবং ৪৩১ একর আবাসিক স্থাপনায় প্রতিষ্ঠিত হয় কর্ণফুলি পেপার মিলস। এটি উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে যাত্রা শুরু করে। সাত দশকের পুরনো এই প্রতিষ্ঠান বয়সের ভারে নুয়ে পড়লেও কাগজ উৎপাদন অব্যাহত রয়েছে। সরকারের সহায়তা এবং সার্বিক উন্নয়ন সম্ভব হলে কর্ণফুলী

Tags :

সর্বশেষ