নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ত্রাস সৃষ্টিকালে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাতে নগরের দুই নম্বর গেইটের বিপ্লব উদ্যান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজ বিকালে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি জানান, বিপ্লব উদ্যানের সামনে ফিনলে স্কয়ার এলাকায় ত্রাস সৃষ্টিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ছোরা উদ্ধার করা হয়েছে। তারা কিশোর গ্যাং গ্রুপ এনএস, কেবি, ৯৯৯, এমবিএস, এক্সমার্ক, ব্ল্যাকহোলের সদস্য। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জন পালিয়ে গেছেন।
গ্রেপ্তাররা হলেন, জয় দাস (১৯), মোঃ জাহিদ হাসান (২০), আফতাহি রহমান ফারহান (২১), নাদিমুল হক (২০), তামিম মাহামুদ (১৯), মাইজ উদ্দিন সিদ্দীকি আকিল (১৯), মোঃ আরমান (১৯), ইফসান (১৯), ফজলে রাব্বি মৃদুল (১৯), ইমরান হোসেন ইমন (১৯), মোঃ নয়ন (২০), সৈকত দাস (২০)।
আর পলাতকরা হলেন, মঈন ওরফে ব্ল্যাক মঈন (২১), রাইসু (২০), জসিম (২০), সাগর (১৯), নাজিম (১৯), জুনায়েদ (২০), জাহাঙ্গীর (১৯), মোবারক (২০), সাগর (১৮), জুনায়েদ হোসেন (১৮), মোঃ সাগর (২০), নাইম (১৮), মোঃ সুমন (১৯), মোঃ ওয়াসিম (১৯), মোঃ হাসান (১৮), মোঃ সজীব (১৯), রাসেল (১৮), ৩আলিফ (১৯), ধ্রুব (১৮), প্রান্তসহ (১৯) অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন। আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।