চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডের জিরি সুবেদার শিপইয়ার্ডে আগুন, দগ্ধ আট শ্রমিক

সীতাকুণ্ডের জিরি সুবেদার শিপইয়ার্ডে প্রতিদিনের মতো জাহাজ কাটছিলেন শ্রমিকরা। হঠাৎ আগুনের ফুলকি পড়ল তেলের ট্যাংকে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। শ্রমিকদের চিৎকারে মুহূর্তে এলোমেলো হয়ে যায় পুরো কর্মক্ষেত্র।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় উপজেলার বারআউলিয়া এলাকার জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে আটজন শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের ২০ শতাংশের মত দগ্ধ হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।

শিল্প পুলিশের সীতাকুণ্ড জোনের পুলিশ পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, ইয়ার্ডে কাটিং এর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের ফুলকি দাহ্য পদার্থের ট্যাঙ্কে পড়লে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তবে সেখানে কোন বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আহতদের মধ্যে দুজনের শরীরের বিভিন্ন অংশে বিশ শতাংশের মতো পুড়েছে। বাকি ছয় জনের অবস্থা নরমাল (স্বাভাবিক)।

তবে তিনি বলেন, আমরা অগ্নিকান্ডের আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে গিয়েছি। আহতদের কাউকে দেখতে পাইনি। শুনেছি আহতদদের চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোন মামলা দায়ের হয়নি। জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের অংশীদার মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Tags :

সর্বশেষ