চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীরের পূজা মন্ডপ পরিদর্শন

 

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী সীতাকুণ্ড পৌরসভা এলাকার প্রেমতলা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে এ মন্ডপটি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, অতিতে কি হয়েছে জানিনা। তবে আপনাদের পাশে আগেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা করেন। উৎসবমুখর পরিবেশে আপনারা পূজা উদযাপন করেন। যেকোন সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক আপনাদের পাশে থাকব। আমাদের জন্য আপনারা আর্শীবাদ করবেন, যেন আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা পেয়ার আহম্মেদ পেয়ারু, আবুল আজাদ, নাজিম উদ্দীন, দিদারুল আলম ভুট্টো, মোহাম্মদ শাহাবুদ্দিন, রুবেল আনসারী, মো. রাফি প্রমুখ।।

 

Tags :

সর্বশেষ