চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেছেন, ঈমানের মজুবতি থাকলে বরের প্রান্তরের মতো এখনো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যেকোনো আন্দোলনে আল্লাহর সাহায্য অনিবার্য।
মঙ্গলবার (১৮ মার্চ) মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় হলরুমে ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বদর দিবসের আলোচনায় তিনি বলেন, মুসলমানরা সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা ঈমানের বলে বলিয়ান। তাদের ঈমান ছিল উহুদ যুদ্ধের সৈনিকদের মতো। শুধু আল্লাহর উপর ঈমান এনে সমস্ত তাগুতের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছিল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাটিয়ারী ইউনিয়নের আমীর মো: মোশারফ হোসাইন মৃধার সভাপতিত্বে ও জামায়াত নেতা মোহাম্মদ নুর হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কুতুব উদ্দিন শিবলী।
এতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করে বাংলাদেশ মসজিদ মিশনের ভাটিয়ারী ইউনিয়নের সভাপতি মাওলানা মো: নুরুল বারী। এতে আরো বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন সেক্রেটারি মোঃ জমির উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, মোঃ আলতাফুর রহমান, কাজী মোহাম্মদ ফারুক, মোঃ আব্দুল হালিম প্রমুখ। এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফ এলাহী একটি মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন।