চট্টগ্রাম বুলেটিন

বিজয় স্মরণী কলেজে ঈদে মিলাদুন্নী উদযাপিত

 

সীতাকুণ্ডের অন্যতম বিদ্যাপীঠ বিজয় স্মরণী কলেজে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দলটির সাবেক যুগ্ম মহাসচিব ও বিজয় স্মরণী কলেজের এডহক কমিটির সভাপতি লায়ন আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে মিলাদ মহাফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে কয়েকশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।

লায়ন আসলাম চৌধুরী বলেন, একসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আমাদের রব আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা, বিশৃংখলা এবং পাপাচার। সেই সময়টা আমাদের কাছে আইয়্যামে জাহেলিয়াতের যুগ হিসেবে পরিচিত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তায়াআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই পৃথিবীতে।

বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন। সেই আদর্শ যুগে যুগে ও শতাব্দীর পর শতাব্দী মানুষের জন্য মুক্তির দিশারি হয়ে রয়েছে।

মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলানা কাজী মো. শিহাব উদ্দিন। বিজয় স্মরনী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আবু জাফরের সভাপতিত্বে এবং অধ্যাপক এম শহীদুল্লাহ আজাদ ও অধ্যাপক আবু সালেহের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক এ এম রফিকুল আলম হাছানী, কলেজ গভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য প্রফেসর মোঃ নুরুল কুদ্দুস, দাতা সদস্য নিজাম উদ্দিন চৌধূরী, প্রাক্তন সদস্য ইঞ্জিনিয়ার শফিউল আলম, ফরিদুল আলম, ডাঃ খালেদ উদ্দিন ঈসা চৌধূরী, বিএনপি নেতা মোরসালিন, শেখ সাহাবুদ্দিন, মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তারেক মাহমুদ রুবেল, জাহেদুল হাসান, হেলাল উদ্দিন বাবর, রবিউল রবি, জুয়েল চৌধুরী ,সোলাইমান রাজ প্রমূখ।

 

Tags :

সর্বশেষ