দেলোয়ার হোসাইন (ভূঁইয়্যা)
চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়ন জামাত ইসলামের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, অতিতেও কোন জালিম সরকার জনগণের উপরে জুলুম করে টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও যারা জুলুম করবে তারা ও জনগণের আন্দোলনের তীব্র স্রোতে ভেঁসে যাবে।
শুক্রবার বিকেলে মুরাদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইউনিয়ন জামায়াতের আমীর শহিদুল ইসলামের নাম ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামাতের আমীর আলা উদ্দিন সিকদার৷ তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শ ও আনুগত্যশীল সংগঠন। এই সংগঠন ন্যায় ও ইনসাফের উপরে ভর করে আজকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিক হিসাবে স্থান পেয়েছে।
সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর আলা উদ্দিন সিকদার বলেন, সত্যের পক্ষে যে সকল জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাদের বিজয়ী করার জন্য আন্তরিকতার সাথে মাঠে কাজ করতে হবে। এতে আরও যারা উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক কমিশনার তাহের, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের সাবেক আমীর তাওহীদুল হক চৌধুরী, উপজেলা ওলামা মসজিদ মিশনের সভাপতি শুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আনোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, মুরাদপুর ইউনিয়নের আমীর শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি দেলোয়ার হোসাইন (ভূঁইয়া), মুরাদপুর ইউনিয়ন সেক্রেটারি মোর্শেদ আলম, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি প্রফেসর জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ।
নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদের আমলে সকল অন্যায় জুলুম, ভোট চুরির সকল তথ্য প্রমাণ উপস্থাপন করে বলেন, অতিতে ও কোন জালিম জনগণের উপরে জুলুম করে টিকে থাকতে পারেনি৷ ভবিষ্যতে ও যারা জুলুম করবে তারা ও জনগণের আন্দোলনের তীব্র স্রোতে ভেঁসে যাবে। ইনশাআল্লাহ।